

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬ নং চরভৈরবী ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের আয়োজনে ২৬ মার্চ ২০২৫ ইং ২৫ রমজান ১৪৪৬ হিজঃ বুধবার, বাদ আছর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ দিদারুল ইসলাম বাবুর সভাপতিত্বে, ৬নং চরভৈরবী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জসিম সরকার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। চাঁদপুর পৌর যুব দলের আহবায়ক শাজাহান কবির খোকা পেদা।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ গাজী। হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুল। হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেখ,সাবেক সহ সংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার। হাইমচর উপজেলা যুবদলের সভাপতি জহিরুল ইসলাম মাঝি। ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম জিতু হাওলাদার। সিনিয়র সহ-সভাপতি বাদল বকাউল। সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভুট্টু কাজী।সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মহিউদ্দিন গাজী।সাংগঠনিক সম্পাদক মোঃ মিল্টন মাস্টার। হাইমচর উপজেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন: ৬নং চরভৈরবী ইউনিয়ন বিএনপির সাবেক, ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন হাওলাদার। ৬ নং চরভৈরবী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাঝি, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ শেখ, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ হারিছ। ৮ নংওয়ার্ড যুবদলের সভাপতি শাহপরান তালুকদার।সহ-সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুদ্দিন বেপারী, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গাইন। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, ও ওয়ার্ড, থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, ওলামা দল, সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।










