চট্টগ্রাম

বাঁশখালীতে নাশকতা মামলার আসামি গ্রেফতার করেছে পুলিশ।

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে নাশকতা মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোহাম্মদ ইদ্রিস (৩০), মোঃ মতাজ উদ্দীন (৩৫) ও জমির হোসেন (১৯)। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করা হয়। একই দিন বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বাজারচড়া ইউনিয়ন থেকে মোঃ মতাজ উদ্দীনকে এবং জমির হোসেনকে শীলকূপ জালিয়াখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজ মঙ্গলবার আজাদীকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে নাশকতার মামলায় মোহাম্মদ ইদ্রিস, মতাজ উদ্দীন, জমির হোসেন নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়। তাদেরকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button