চট্টগ্রাম

ইউনিয়ন ব্যাংকের অসহায় গ্রাহকদের অবস্থা খুবই শুচনিয়

কামরুল ইসলাম চট্টগ্রামঃ
ইউনিয়ন ব্যাংকের অসহায় গ্রাহকদের অবস্থা খুবই শুচনিয়। লোহাগাড়া উপজেলার সদরে অবস্থিত সিকদার টাওয়ারে ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকে টাকা জমা দিয়ে বিপাকে পড়েছে গ্রাহকরা। মাত্র পাঁচ হাজার টাকা উত্তলন করতে গিয়ে ১৫দিনের মধ্যে অর্ধ শতবার ব্যাংকে গিয়ে ও মাত্র পাঁচ হাজার টাকা উত্তলন করতে পারেনি কহিনু নামের এক গ্রাহক। কোহিনুর আক্তার বলেন ১৫ দিনে অর্ধশত বার যাওয়া আশা করার পরও সন্তুষ্ট হওয়ার মত আচরণ পাইনি ইউনিয়ন ব্যাংক থেকে। আমার টাকা আমাকে দিতে পারেনি ব্যাংক কি দোষ আমার। তিলে তিলে জমানো সঞ্চয় টাকা আমি পাচ্ছি না আমার বড় দুঃখের বিষয় আমি বর্তমানে অসুস্থ হয়ে ও ডাক্তার দেখানোর জন্য হাতে টাকা না থাকায় মাত্র পাঁচ হাজার টাকা উত্তলন করতে গিয়ে ব্যাংক আমার টাকা আমাকে দিতে পারেনি। আমাকে অর্ধশত বার যাওয়া আসা করতে হয়েছে তবুও কোন ধরনের সুরাহা করতে পারেনি। শুধু কহিনু আকতার নয় উনার মত অসংখ্য গ্রাহক আজ হয়রানির শিকার হচ্ছে ইউনিয়ন ব্যাংকে। এই বিষয়ে কর্মকর্তারা বলছেন বর্তমান বাংলাদেশ ব্যাংকে দায়িত্বরত গভর্নর আস্তে একটা খারাপ লোক বাংলাদেশ ব্যাংক থেকে ইউনিয়ন ব্যাংকে একটা টাকা দেওয়ার কথা চিল কিন্তু এখনো পযন্ত টাকা টা জমা হয়নি টাকা টা জমা হলে আমরা গ্রাহকদের দিতে পারতাম। এখন আমরা কি করব এস আলম যদি অপরাধ করে থাকে তার শাস্তি এস আলম কে দিতে পারে কিন্তু গ্রাহকদের নয় কেন কি অপরাধে গ্রাহকদের এই হয়রানি এই বিষয়ে অন্তবর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তা ও গ্রাহকরা।

এই বিভাগের আরও খবর

Back to top button