

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে আজ ০৬ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সভায় পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে অত্র জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন নাশকতামূলক কোন কার্যক্রম, গুজব প্রতিরোধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন এবং সার্বিকভাবে কোন জায়গায় কোন অপ্রীতিকর ঘটনা যারা ঘটাবে তাঁদের কে আইনের আওতায় আনা হবে। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ও উপজেলা পর্যায়ে পূজা কমিটির নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।










