মোঃ কামরুল ইসলাম সিংগাইর প্রতিনিধিঃ মানিকগঞ্জের জেলা সিংগাইরে উপজেলা মধুরচর ও পশ্চিম জামির্তার গ্রাম বাসির উদ্যোগে ত্রাণের ব্যাবস্থা করলেন এবার। এলাকার স্হানীয় জনগণ ও প্রবাসীদের সহায়তায় পুর্ববঙ্গের বন্যাকবলিত মানুষের জন্য সমগ্র গ্রাম বাসি মিলে কিছু ত্রাণের ব্যাবস্থা করতেছেন। মধুরচর ও পশ্চিম জামির্তা এই দুই গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলা হচ্ছে। যার যতটুকু সামর্থ আছে ততটুকুই নেওয়া হচ্ছে। তবে আশা করা যাচ্ছে তুলনামূলক ভাবে ভালো কালেকশন হবে। স্হানীয় যুবকদের সাথে কথা বলে জানা যায় তাদের সর্বোচ্চ ৫-৭ জনের একটি টিম নিজ নিজ খরচে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানায়। এ দিকে এই এলাকার প্রবাসিরা জানায় পরবর্তীতে আরো সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]