মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সোমবার রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসানের বাড়ী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম।
স্থানীয়রা জানায়, উপজেলার আমজানখোর ইউনিয়নের তারাঞ্জুবাড়ী গ্রামে মাঠে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন জাহিদ। নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ট্রাক্টরে নিজেই চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় ট্রাক্টরটি আটক করে আমজানখোর ইউনিয়ন পরিষদে জমা রেখেছে স্থানীয়রা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]