শফিক শাহিন বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলাদ হোসেন সানার দিকনির্দেশনায় যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েসের নেতৃত্বে বুধবার(১ নভেম্বর) সকাল ১১ টা থেকে দলীয় কার্যালয়ে থেকে শুরু করে সদর ইউনিয়নের কাজলা,রায়েরহাট,গুয়াচৈত্রা,চাখার, সলিয়াবাকপুর থেকে বানারীপাড়া বন্দর বাজার হয়ে ফেরিঘাটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে মোটরসাইকেল মহড়া শেষ হয়।
মোটরসাইকেল মহড়ায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার,বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, বানারীপাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তিন বারের ইউপি সদস্য মোঃ মামুন মল্লিক, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা,বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রোকোনুজ্জামান রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল ডাকুয়া,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহমেদ শাওন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাধারণ সম্পাদক মোঃ এনায়েত মোল্লা,
বানারীপাড়া পৌর শ্রমিক লীগের সভাপতি আব্দুল কালাম,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন ভাষানী,সাধারণ সম্পাদক রুবেল ডাকুয়া,উপজেলা শ্রমিক লীগ নেতা মনির খলিফা,উপজেলা যুবলীগ নেতা,শাহিন পলাশ,মিজান সহ যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে অংশ গ্রহন করেন।
মোটরসাইকেল মহড়া শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় করতে এবং সাধারণ জনগণে নির্বিঘ্নে চলাচল ও জনগণের জান- মালের নিরাপত্তা দেয়ার জন্য মাঠে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]