মোঃ মিন্টু শেখঃ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগ সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই ম্যানশন। যেটা বলেছি সেটাই।
আজ বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈয়দ আবুল হোসেনের জানাজা শেষে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা কিছু বলতে চাই না। সেটা পুলিশ জানে। অনুমতি দেওয়ার মালিক পুলিশ। অনুমতি দেওয়ার মালিক যারা তারা বুঝবে আর বিএনপি বুঝবে। এখানে আমরা বলার কে? এটা তো আমাদের আওতার মধ্যে পড়ে না। আমরাও অনুমতি চেয়ে নিয়েছি।
তিনি বলেন, ‘আমরা একটা মানুষের মৃত্যুকে কেন্দ্র করে এখানে এসেছি। এত কথার তো দরকার নেই। আমি দুপুরে এত কথা বলেছি। কথা একটাই বলছি। দ্যা আনসার অব ভায়োলেন্স ইজ ভায়োলেন্স, নট সাইলেন্স। আর কিছু না। আমি নেগেটিভ কিছু বলতে চাই না। আমি যা বলেছি, ভালোটা বলেছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]