মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী প্রতিনিধিঃ
ফিলিস্তিনি মুসলিমদের ওপর ভয়াবহ হামলার প্রতিবাদে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে স্থানীয় মুসল্লীদের উদ্যোগে বিক্ষোভ ও মিছিল করেছে ধর্ম প্রাণ মুসল্লিরা।আজ শুক্রবার জুমার নামাজে পরপরই স্থানীয় সকল মসজিদের মুসল্লীগন একত্রিত হন কালেখা মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি বোর্ড অফিস বাজারের বিভিন্ন সরক প্রদক্ষিণ করে। এ মিছিলের মূল উদ্দেশ্য ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানানো ।
নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ফিলিস্তিন জিন্দাবাদ, ইজরায়েল নিপাত যাক ইহুদী ধংশ হোক , হুশিয়ার সাবধান এসব স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শতশত ধর্মপ্রাণ মানুষের মিছিল।ইজরায়েলি সকল পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে স্থানীয় মসজিদের ইমাম সাহেবদের পক্ষ থেকে,
ফিলিস্তিনে হসপিটালে ৬ শতাধিক বেশি মানুষকে হত্যা ও ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে আজকের এই মিছিল।
জুমার নামাজ পড়তে আসা সকল মসজিদের মুসল্লিরা এ মিছিলে সামিল হয়েছেন। এবং নির্যাতিত ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]