মোঃ মিন্টু শেখঃ
আজ রবিবার ১৫ অক্টোবর মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাগুরা জেলার দফাদার ও চৌকিদারদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ‘সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’ সার্বিক সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মাগুরা জেলার মোঃ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, মাগুরা মহোদয়ের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোঃ শাহাদত হোসেন মাসুদ,উপ-পরিচালক,(উপসচিব) স্থানীয় সরকার, মাগুরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম
ডিসি, সিটিটিসি, ডিএমপি; মোঃ তোফাজ্জল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাগুরা সেমিনারে সহিংস উগ্রবাদ নিয়ে পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির সিটিটিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।
পরবর্তীতে মাগুরা জেলার ধর্মীয় নেতাকর্মী, মসজিদ সমূহের ইমাম /খতিব,মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষকদের অংশগ্রহণে উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), পুলিশ সুপার, মাগুরা এসময় আরও উপস্থিত ছিলেন এস এম নাজমুল হক বিপিএম (বার), পিপিএম ডিসি সিটিটিসি, ডিএমপি ঢাকা; দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা; মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল), মাগুরা; ও মুহাম্মদ মনিরুজ্জামান উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,মাগুরএসময় মাগুরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক,ও ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেন। ড. মোহাম্মদ নাছির উদ্দীন আযহারী, সহযোগী অধ্যাপক ও সভাপতি আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]