আল আমিন হাসান জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নতি হওয়ায় পৌর মেয়র মনির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শরিবার (৭ অক্টোবর) সকালে পৌর হল মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এ উপলক্ষে একটি আনন্দ মিছিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাউসি বাজার থেকে বের হয়ে সরিষাবাড়ী -দিগপাইত -তারাকান্দি সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।
পরে পৌরসভার সচিব আবু সাঈদের সভাপতিত্বে ও কাউন্সিলর রিপন মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আ'লীগের সহ সভাপতি মনির উদ্দিন মনির।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আরামনগর হাট কমিটির সভাপতি মোস্তাক আহমেদ, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, পৌরসভার মার্কেটিং ইন্সপেক্টর মোঃ রশিদুজ্জামান লেবু, কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]