মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জঃ
মাননীয় প্রধানমন্ত্রীর ফরিদপুর আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ সেপ্টেম্বর সোমবার জেলা প্রশাসন ফরিদপুরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু ও রেল সংযোগ প্রকল্পের শুভ উদ্বোধনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর জেলায় আগমন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক ও সমন্বয় সভা অনুষ্ঠিত।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, জনাব মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) জেলা প্রশাসক ফরিদপুর, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান (পিপিএম) জেলা পুলিশ সুপার ফরিদপুর, এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখা,জনাব প্রশান্ত কুমার সরকার জেলা মৎস্য নির্বাহী কর্মকর্তা ফরিদপুর, জনাব মোঃ আব্দুর রাজ্জাক চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর ফরিদপুর, এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুরের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]