গণমাধ্যম

চাঁদপুরে সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামিলীগের নেতৃবৃন্দের সাথে অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ করেন

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দের সাথে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

১৮ই সেপ্টেম্বর’২৩ খ্রিঃ বিকালে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সুজিত রায় নন্দী ও চাঁদপুর জেলা আওয়ামিলীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটোয়ারী সাথে সৌজন্য সাক্ষাৎকালে ফুলেল শুভেচছা বিনিময় করেন নেতৃবৃন্দ।

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক ডাঃ শেখ মহসীন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খানের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দগণ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ এরশাদ খান, সহ সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামিলীগ সভাপতি এডঃ নাজমুন নাহার ওনি, প্রতিষ্ঠাতা যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল করিম সুমন,যুগ্ন সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রানা, এস আর শাহ আলম, দপ্তর সম্পাদক শুভ কর্মকার, রিসাত , প্রচার সম্পাদক নবীন ভূইয়া, সমাজ কল্যান সম্পাদক শিবু চন্দ্র দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুম হোসেন শিপন, নির্বাহী সদস্য এস এম পারভেজ।

এই বিভাগের আরও খবর

Back to top button