মো. আলাউদ্দীন মন্ডল রাজশাহী প্রতিনিধিঃ
খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল”—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে অনুষ্ঠিত হলো এক উত্তেজনাকর ফুটবল ম্যাচ। আজ ১নভেম্বর সকাল ১০ ঘটিকায় ১ নং ধূরইল ইউনিয়নের মাঠে ধূরইল ইয়াংস্টার ক্লাব বনাম সাদনান একাদশ-এর মধ্যকার এই ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ধূরইল ইউনিয়ন পরিষদের প্যানেল

চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় এলাকার বিশিষ্ট ক্রীড়ানুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
ম্যাচ শুরুর আগে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের মাধ্যমে তিনি খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় যুবসমাজ ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, মাদকুমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]