মো. আলাউদ্দীন মন্ডল, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তানোর উপজেলায় যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। মঙ্গলবার (২৮ অক্টোবর) কালিগঞ্জ হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র, তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কোরবান আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শফিউজ্জামান খোকন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইদুর রহমান ও শ্রী শম্ভুনাথ হালদার, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শামীম রেজা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মিনারুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি মো. ওমর আলী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ী মো. মহব্বত আলী মৃধা, মো. মোবারক আলী, মো. তৈইবুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. জাহাঙ্গীর হোসেন ও মো. জসিম আলীসহ অনেকে। টুর্নামেন্টের সার্বিক খেলা ও মাঠ পরিচালনার দায়িত্বে রয়েছেন মো. সোহেল রানা, মো. সোহেল আরমান, মো. মামুন অর রহমান, মো. শরিফুল ইসলাম ও মো. সাগর হোসেন। খেলার ধারাভাষ্য দিচ্ছেন দারুশা থেকে আগত ধারাভাষ্যকার বাবর আলী। তাঁর সঙ্গে ধারাভাষ্যে যুক্ত হয়েছেন ফারুক হোসেন।আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ২৯ অক্টোবর ফাইনাল খেলা ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]