মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মুরাদিয়া সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টায় স্থানীয় জয়গুন্নেছা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে বোর্ড অফিস ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাইসা এন্টারপ্রাইজ।ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। জমজমাট এ ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত হন হাজারো দর্শক। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো সময়জুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারিকুল ইসলাম খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন, সরকারি জনতা কলেজের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, দুমকি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, দুমকি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ অহিদুল হক, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোঃ ইসরাত হোসেন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জুয়েল)। এ ছাড়া অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক শওকত হোসেন সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাইদুল ইসলাম। ম্যাচটি পরিচালনা করেন মামুন শিকদারসহ দুই সহকারী রেফারি। টুর্নামেন্টের আয়োজকদের মূল প্রতিপাদ্য ছিল— খেলাধুলা হোক মাদকমুক্ত, যুবসমাজ থাকুক সুস্থ।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]