মো. আলাউদ্দীন মন্ডল রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ শামীম (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ডিবি পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদি সামাদের নেতৃত্বে পুলিশের একটি দল দুর্গাপুর উপজেলার ১ নম্বর নওপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোপালপুর বাজারের সামনে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবাসহ শামীমকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শামীমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিযাদিঘি মধ্যবাজার এলাকায়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]