মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী ধুরইল বাজারে আজ বিকালে দুই বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধার এক হৃদ্যতাপূর্ণ ও স্মরণীয় দেখা মিলেছে। বিকালে ধুরইল বাজারে আগমন ঘটে মোহনপুরের বীর সন্তান মো. এরসাদ আলী ও মো. আনারুল হকের। উপস্থিত স্থানীয় তরুণ ও স্বজনদের সঙ্গে তাঁরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তে খোশগল্পে মেতে ওঠেন। উপস্থিত স্বজনদের একজন জানান, আজ বিকালে ধুরইল বাজারে হঠাৎ করেই দুই বীর বীর মুক্তিযোদ্ধার দেখা মিলল। এর মধ্যে একজন আমার শ্রদ্ধেয় বড় ভাই— হরিপুরের বীর মুক্তিযোদ্ধা মো. এরসাদ আলী। আর অন্যজন হলেন আমার পরম শ্রদ্ধেয় চাচা— ধুরইল নতুন পাড়ার বীর মুক্তিযোদ্ধা মো. আনারুল হক। বীর পিতৃতুল্য এই মানুষদের পাশাপাশি পেয়ে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ সময় স্থানীয়রা মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সাধারণ মানুষের সঙ্গে দুই বীর মুক্তিযোদ্ধার এই মেলবন্ধন ধুরইল বাজারে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]