বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি মহোদয়ের রাজশাহী সফর উপলক্ষে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
বিমানবন্দরে অবরণের পর রাসিক প্রশাসক পানি সম্পদ প্রতিমন্ত্রীর সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁর সফর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
প্রতিমন্ত্রীর এই সফরকে ঘিরে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]