মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী মৌকরন ইউনিয়নে ৮নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামে ইউনুস মুন্সির আইসিইউতে ভর্তি থাকার বিষয়টি নিয়ে স্হানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে গণমাধ্যমকর্মীরা সরোজমিনে তাঁর বাড়িতে গেলে তাঁকে বাড়িতে অবস্থান করতে দেখতে পান।
এলাকাবাসীর দাবি, ইউনুস মুন্সি আইসিইউতে ভর্তি রয়েছেন বলে প্রচার করা হলেও তিনি নিজ বাড়িতে অবস্থান করেছেন। এ বিষয়ে প্রকৃত তথ্য জানার জন্য গণমাধ্যমকর্মীরা তাঁর বাড়িতে সরোজমিনে যান। ডাক্তারের পরামর্শে বাড়িতে আছেন তার ছেলে বলেন কারো সাথে কথা বলতে বারন ডাক্তারের পরামর্শে
উল্লেখ্য, গত ২৬সেপ্টেম্বর ২০২৬ তারিখে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় ইউনুস মুন্সি অসুস্থ হয়ে পড়লে তাঁকে পটুয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয় ।
এ ঘটনায় ইউনুস মুন্সির ছেলে বাদী হয়ে ৬জনকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-৫৮৭, উক্ত ব্যক্তি হাসপাতাল থেকে আসার পরে মাওলানা মাসুদুর রহমান জিহাদীকে হুমকি দামকি দেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, ইউনুস মু্ন্সি মসজিদ এবং একটি মাদ্রাসা পেট্রোল দিয়ে পুড়ে দিবেন বলে অভিযোগ রয়েছে। মাওলানা মাসুদুর রহমান জিহাদীকে লাঠি সোটা নিয়ে মারধর করবেন বলে অভিযোগ রয়েছে। প্রকৃত সত্য উদ্ঘাটন করে জনসম্মুখে তুলে ধরা হোক।
"তারিখ" ১১/০৯/২০২৬
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]