মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে ৩৫০ পিস ইয়াবাসহ মো. ইলিয়াস খাঁ (২৮) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটে উপজেলার লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের কিসমত মৌকরণ এলাকার মুছা খাঁ ও হাজেরা বেগম দম্পতির ছেলে।পুলিশ জানায়, সোমবার রাতে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার ওপর এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করছিলেন। এ সময় পরিচালিত মাদক উদ্ধার অভিযানে সন্দেহভাজন হিসেবে ইলিয়াস খাঁকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দুমকি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ: ০৫/১০/২০২৬) দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]