মোঃ নুনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে জমজমাট ফুটবল ম্যাচ। আজকের এ খেলায় ৭নং আমজানখোর ইউনিয়ন ফুটবল দল ২–০ গোলে ১নং পাড়িয়া ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করেছে।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে বেশ উত্তেজনাপূর্ণ। খেলা দেখতে মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। দর্শকদের করতালি ও উৎসাহে পুরো মাঠ ছিল প্রাণবন্ত।
নির্ধারিত সময়ের খেলায় প্রতিপক্ষের জালে দুইবার বল পাঠিয়ে ২–০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ৭নং আমজানখোর ইউনিয়ন ফুটবল দল।
খেলায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাসিন মুহিব অয়ন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মোঃ মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা ও যুগ্ম আহ্বায়ক, বালিয়াডাঙ্গী উপজেলা যুবদল; মোঃ হায়দার আলী বিএসসি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, রত্নাই বগলাবাড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ; মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপি; মোঃ সৈয়দ আলম, সাধারণ সম্পাদক, আমজানখোর ইউনিয়ন যুবদল; মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ; মোঃ মুক্তারুল ইসলাম, সভাপতি, ওলামা দল, আমজানখোর ইউনিয়ন শাখা এবং মোঃ মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি, আমজানখোর ইউনিয়ন।
খেলাটি পরিচালনা করেন ৭নং আমজানখোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিণমারী হাটের পোস্টমাস্টার মোঃ দুলাল হোসেন।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]