ইকরাম হোসেন রায়পুরঃ
জাতীয় পূজা উদ্যাপন পরিষদ, রায়পুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিনিয়র সাংবাদিক প্রদীপ কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রায়পুর প্রেসক্লাব। এ উপলক্ষে রায়পুর প্রেসক্লাবের পক্ষ থেকে আয়োজিত এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ প্রদীপ কুমার রায়ের হাতে ফুল তুলে দিয়ে তাকে অভিনন্দন জানান। একই সঙ্গে তার নতুন দায়িত্বে সফলতা কামনা করে সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জাতীয় পূজা উদ্যাপন পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্বে একজন অভিজ্ঞ সাংবাদিকের অন্তর্ভুক্তি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তারা।
শুভেচ্ছার জবাবে প্রদীপ কুমার রায় রায়পুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]