মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল আসরের জমজমাট সেমিফাইনাল খেলায় হরিণমারী ১নং ওয়ানডে একাদশ জয় পেয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় আমজানখোর বারোসা একাদশকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় হরিণমারী ১নং ওয়ার্ড একাদশ।খেলা শুরুর আগে মাঠজুড়ে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হরিণমারীর খেলোয়াড়দের আক্রমণাত্মক নৈপুণ্যে ২-০ গোলের জয় নিশ্চিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং আমজানখোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিণমারী হাটের পোস্টমাস্টার মোঃ দুলাল হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও হরিণমারী নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজ, ঢাকার সাবেক ছাত্রনেতা শেখ মিজানুর রহমান মিজান।বিশেষ অতিথি ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মোঃ মুক্তারুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন।খেলা পরিচালনা করেন হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। জয় পাওয়ার পর হরিণমারী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]