হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি
দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক আবুনুর চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুহিন, যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা ও যুগ্ম সাধারণ সম্পাদক কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]