মো: আলাউদ্দীন মন্ডল রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের প্রয়াণে গভীর শোক প্রকাশ এবং তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর স্থানীয় সাংবাদিকরা। রাজশাহী জেলায় আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন স্তরের গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন অংশ নেন।রাজশাহীর সাংবাদিকদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম সাইদুর রহমানের দীর্ঘ বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, পেশাগত সততা এবং রাজশাহী অঞ্চলে গণমাধ্যম উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, সাইদুর রহমানের প্রয়াণে রাজশাহী অঞ্চলের সাংবাদিকতায় এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়।উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মী এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]