বিশেষ প্রতিবেদক:
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে 'রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব'-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও নগরীর পিঁপড়া কনвенশন সেন্টার হলরুমে এক প্রীতি আলোচনা সভার আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিল ‘এএসকে প্রোপার্টিজ’ (ASK Properties)। সকাল সাড় ৯টায় প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। বেলা ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম। সাধারণ সম্পাদক সামসুল ইসলামের স্বাগত বক্তব্যে ও শিরাজী ফেরদৌস ইমনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বরেন্দ্র প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক প্রকৌশলী শাকিলুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শ্যামল মেহেদী, বর্তমান সভাপতি শ, ম সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি মঈদ উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক এনায়েত করিম, আগামীর সময় প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, স্টার নিউজ প্রতিনিধি জিয়াউর গনি সেলিম, সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু এবং বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ শাকিলসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবর্গ। বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাদারিত্ব বজায় রেখে নগরীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন তাঁরা। আলোচনা সভা শেষে অতিথিদের সাথে নিয়ে ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদককে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুধীজনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির পক্ষ থেকে প্রতিনিধি মজিবুল হক প্রেসক্লাব নেতৃত্বকে ফুলের শুভেচ্ছা জানান। এক উৎসবমুখর আবহ ও প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপনের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]