আব্দুল আজিজ নওগাঁ প্রতিনিধিঃ
মানবতার টানে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এক অনুকরণীয় মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবী জনাব মো. হারুন রশিদ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নিয়মিতভাবে প্রতি সোমবার এলাকার গরিব, দুঃখী ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা পুষ্টিকর খাবার বিতরণ করে আসছেন।ব্যস্ততম এই বাসস্ট্যান্ড এলাকায় প্রতিদিন দূরদূরান্ত থেকে আসা পথচারী, দিনমজুর ও নিম্নআয়ের বহু মানুষ কাজ করতে আসেন। এদের মধ্যে অনেক অসহায় মানুষের পক্ষেই দুবেলা দুমুঠো ডাল-ভাত জোগাড় করা কঠিন হয়ে পড়ে। সমাজের এই প্রান্তিক মানুষের কষ্ট লাঘবের কথা চিন্তা করে জনাব হারুন রশিদ পরম মমতায় নিজ ব্যবস্থাপনায় তাদের হাতে দুপুরের খাবারের প্যাকেট তুলে দেন। প্রচারের আলোর বাইরে থেকে দীর্ঘদিন ধরে চলে আসা তার এই নিঃস্বার্থ ও ধারাবাহিক মানবিক কার্যক্রম স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।উদ্যোক্তা মো. হারুন রশিদ জানান, মানবসেবাই জীবনের আসল সার্থকতা এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে তৃপ্তির হাসি দেখার চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। সামর্থ্য অনুযায়ী তার এই মহৎ প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তার এই কল্যাণমুখী উদ্যোগ সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের মানুষের পাশে দাঁড়াতে দারুণভাবে অনুপ্রাণিত করছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]