শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা বাসস্ট্যান্ডে পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে এবং মাসুম বিল্লার সঞ্চালনায় বক্তব্য দেন ভুরুলিয়া ইউনিয়নের ইউ পি সদস্য বাবলুর রহমান, প্রফেসর হাবিবুর রহমান, রবিউল ইসলাম, ইউপি সদস্য শুকুর আলী, রনজিত দেবনাথ, ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি শেখ জাবের হোসেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মোক্তার হোসেন ও বিএনপি নেতা আবু সাঈদ। শ্যামনগর পৌরসভা গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত ও বাস্তবতা পূরণ হয়নি। তাদের অভিযোগ, একটি মহল নিজেদের স্বার্থে জনগণের মতামত ও স্বার্থ উপেক্ষা করে পৌরসভা বাস্তবায়নে ভুমিকা রেখেছিল। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বাতিলের দাবি জানান। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]