দুবাই প্রতিনিধি:
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই (BRU-UAE)-এর একটি প্রতিনিধি দল। মতবিনিময়কালে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, প্রবাসীদের বিভিন্ন সমস্যা গণমাধ্যমে তুলে ধরা এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বব্যাপী তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা নিয়েও আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব (এনআইডি) আব্দুল্লাহ আল মামুনুর রশিদ, দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির এবং প্রথম সচিব (প্রেস) জিয়াউল হক। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সিরাজুল হক, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সহ-সভাপতি মহিউল করিম আশিক, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর চন্দ্র স্বপন, সহ-সাধারণ সম্পাদক শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রুহুল আমিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের খবর তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুনের প্রতি সম্মান রেখে বাংলাদেশের সুনাম ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তারা কাজ করে যাবেন। মতবিনিময় শেষে কনসাল জেনারেল রাশেদুজ্জামান প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে কনস্যুলেট ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]