শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের দাতপুর ইটভাটা সংলগ্ন সড়কের পাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী।ব্রেকিং দ্য সাইলেন্সের বাস্তবায়নে এবং টিডিএইচের সহযোগিতায়‘স্পিড কল’ প্রকল্পের আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কো-অর্ডিনেটর প্রবীর নকরেক, ইউপি সদস্য আব্দুল খালেক,মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন,ফেসিলেটেটর জেসমিন নাহার, মাস্টার কোর্স এস এম শাহাদাত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্রেকিং দ্য সাইলেন্সের কিশোর-কিশোরীরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]