সমরেশ রায় কলকাতাঃ
আজ ১৮ই আগস্ট মঙ্গলবার, ঠিক বিকেল তিনটায়, কলকাতা প্রেসক্লাবে সি জে পি ককরোজ জনতা পার্টি সাংবাদিক সম্মেলন করার অনুমতি পেল না। প্রেস ক্লাবে বুকিং করা সত্ত্বেও তাদেরকে সাংবাদিক সম্মেলন করতে হল প্রেসক্লাব এর সামনের রাস্তায়। প্রশাসনের তরফ থেকেও অনুমতি মেলে না এই নিয়ে চলে টানা পোড়েন প্রশাসনের সাথে, প্রায় এক থেকে দেড় ঘন্টা কেটে যাওয়ার পর প্রশাসনের সাথে আলোচনার করে তারা প্রেসক্লাবের সামনে রাস্তায় সাংবাদিক সম্মেলন করার অনুমতি পায়। তাহাদের আজ দুটি জায়গায় সাংবাদিক সম্মেলন করার কথা ছিল, কলকাতা প্রেস ক্লাবে বিকেল তিনটায় এবং ভারত সভা হলে বিকেল পাঁচটায়, কোন তাতেই অনুমতি মেলেনা। প্রায় ১২ থেকে ১৫ জন সিজেপি ককরোজ ভারতীয় জনতা পার্টির সদস্যরা উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন সিজেপি ককরোজ জনতা পার্টির কনভেনর আশুতোষ রানা। তিনি ভাজপা সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি তোপ ডাকলেন, তাহার নির্দেশেই আবদুল এর উপর যেভাবে অত্যাচার নেমে এসেছে, গুন্ডা দিয়ে মারধর, ছুরি ও বন্দুক দিয়ে মার্ডার করার ষড়যন্ত্র, পরিবারের উপরে অত্যাচার, তিনি বলেন আব্দুল গিয়েছিল স্কুলে স্কুলে ক্যাম্পেজিং করার জন্য কথা বলতে, কিন্তু ভাজপা সরকারের গুন্ডা তাকে ঘিরে ধরে মারধর করে, আজ সে হসপিটালাইজড হয়ে রয়েছে,পাকিস্তানি তকমা লাগিয়ে মারধোর করা হয়েছে,কিন্তু আব্দুল ও তার পরিবার দেশকে ভালোবাসে, তাই সে দেশের জন্য ও স্কুলের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে, এবং কিভাবে পড়াশুনার লক্ষ্যে ছেলেমেয়েরা এগিয়ে যায়, সেই নিয়েই আলোচনা করতে গিয়ে গুন্ডারা মেরেছে।। তাহার পরিবার বাবা মা ও দাদি চিন্তিত। ভাজপা সরকারের গুন্ডারা তাহাদের পরিবার কেউ সাশাচ্ছে। কিন্তু আমরা তাহার পাশে আছি, তাহার জিম্মা নিয়েছি। আর একটা কথা বলবো, এখনো সময় আছে, নিজেদেরকে শুধরে নিক, গুন্ডা দিয়ে কোন কিছুর রক্ষা করা যায় না। তিন মাসের সরকার যেভাবে গুন্ডা লাগিয়ে অন্যায় অত্যাচার করে চলেছে সাধারণ মানুষ মেনে নেবে না, একদিন এই ককরোজ জনতা পার্টিকেও আটকাতে পারবে না। আমরা অনেকটাই সফল হয়েছি, হয়তো কিছুদিন বাদে আমরা বিভিন্ন প্রান্তে সংগঠন তৈরি করবো, আর সাংবাদিক সম্মেলন করবো, দেখবো কিভাবে আটকে রাখতে পারে। আমরা অন্যায় কিছু করছি না, বাংলায় এসেছি, পশ্চিমবাংলার স্কুলগুলিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবো, যত হাজার স্কুল বন্ধ হয়ে গেছে সেইগুলোকে যদি খোলানো যায়, ছাত্র-ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে আমরা তাদের পাশে আছি, ভাজ্পা সরকারকে বলবো, আপনি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করুন, নচেত সাধারণ মানুষ জবাব দেবে।সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এও বললেন, যদি কোন দল আমাদের সাথে যুক্ত হতে চায় আমাদের কোন আপত্তি নাই, আমরা চাই যুক্ত হয়ে অন্যায়ের প্রতিবাদ করি, আর আজ আমরা কোন রাজনীতি রং নিয়ে আসিনি, শুকলেজ স্কুল কলেজ ও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে এসেছিলাম কিন্তু আমার দিকে তা করতে দেয়া হলো না, ভাজপা সরকার ও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমাদের হলে করতে দেওয়া হয়নি। তবে আবারো বলি এটা বেশিদিন আটকে রাখতে পারবে না। যতই ভাজপা সরকার কুন্ডা দিয়ে আটকে রাখুক। শান্তিপূর্ণভাবেই সাংবাদিক সম্মেলন করলেন রাস্তার উপর দাঁড়িয়ে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]