ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, আইনজ্ঞ ও সমাজসেবক ড. মোঃ সলিম উল্যাহ সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান
-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁর গবেষণালব্ধ ও স্বরচিত একটি মূল্যবান গ্রন্থ আইনমন্ত্রীর হাতে তুলে দেন। সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎ ও গ্রন্থ উপহারকে হাইমচরবাসী গর্বের বিষয় হিসেবে দেখছেন।সাক্ষাৎকালে দেশের আইন, বিচার ব্যবস্থা,শিক্ষা,গবেষণা,মানবসম্পদ উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়। আইনমন্ত্রী ড. মো. সলিম উল্যাহর গবেষণা, শিক্ষা বিস্তার এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। ড. মো. সলিম উল্যাহ দীর্ঘদিন ধরে শিক্ষা, আইন, মানবাধিকার, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি একজন উচ্চশিক্ষিত গবেষক ও বহুমাত্রিক সংগঠক। তাঁর শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কামিল (ফার্স্ট ক্লাস), এম.এ, এলএল.বি, এলএল.এম এবং পিএইচডি (ঢাকা বিশ্ববিদ্যালয়)।বর্তমানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ (মুফাবা)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।এলাকাবাসীর মতে, ড. মো. সলিম উল্যাহর এই সৌজন্য সাক্ষাৎ ও গ্রন্থ উপহার শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি হাইমচর উপজেলার জন্যও একটি গৌরবময় অধ্যায়। তাঁর মতো একজন কৃতি সন্তানের জাতীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা ভবিষ্যতে শিক্ষা, আইন, গবেষণা এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে হাইমচরসহ বৃহত্তর চাঁদপুরের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। ড. মো. সলিম উল্যাহর এই সাফল্যে হাইমচর উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, আইনজীবী, সাংবাদিক, সুধীসমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা দেশের আইন, শিক্ষা ও মানবকল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা, গবেষণা ও দেশসেবায় অনুপ্রাণিত করবে।হাইমচরের কৃতি সন্তান হিসেবে ড. মো. সলিম উল্যাহর এ অর্জন পুরো এলাকার মানুষের জন্য গর্ব, সম্মান ও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]