শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, সদ্য বিদায়ী নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান। জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান বাবু, শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির আসাদুল্লাহ বাহার আশু। সভাপতি যথা রফিকুল ইসলাম কালিগঞ্জ, আশাশুনি উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আব্দুস সালাম, মোকলেছুর রহমান দেবহাটা, মামুনুর রহমান সুমন সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদর, মীর রফিকুল ইসলাম বাবু কলারোয়া, ইকবল জমাদ্দার উর্ধ্বতন সভাপতি, মোঃ আকরাম হোসেন খান বাপ্পি যুগ্ম সম্পাদক জেলা কমিটি, আব্দুল হাকিম সহসভাপতি। সাংবাদিক আবু সাঈদ-প্রোফাইটার সাঈদ এন্টারপ্রাইজ প্রমূখ। বক্তব্যে বক্তাগণ বলেন সাতক্ষীরাকে সুন্দর করে সাজানোর জন্য সাতক্ষীরা ঠিকাদার কল্যাণ সমিতি সরকারের সকল ধরনের কর্মকাণ্ডকে বাস্তবায়ন করবে। ঠিকাদাররা সুষ্ঠু এবং সফল ভাবে কাজ সম্পন্ন করা, বিভিন্ন ধরনের সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য উদ্যোগ নেয়া। সরকারি নিয়ম অনুযায়ী কাজ করা এবং তার জন্য এলজিইডি কর্মকর্তা সহ সকলস্তরের সহযোগিতা কামনা করেন। বিদায়ী নির্বাহী প্রকৌশলীর বিভিন্ন কর্মময় জীবনি নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন। এসময় সাতক্ষীরা সাতটি উপজেলা থেকে ঠিকাদার বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]