এম. এ. আরিফ চৌধুরীঃ
২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় দৈনিক মাতৃজগত। এ উপলক্ষে পত্রিকাটির পক্ষ থেকে দেশের সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় জাতীয় দৈনিক মাতৃজগতের সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, দীর্ঘ ২৩ বছরের পথচলায় মাতৃজগত সত্য, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার আদর্শ ধারণ করে সংবাদ পরিবেশন করে আসছে। পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থা, ভালোবাসা এবং সহযোগিতাই পত্রিকাটির এগিয়ে চলার প্রধান শক্তি।তিনি বলেন, গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার যে অঙ্গীকার নিয়ে মাতৃজগতের যাত্রা শুরু হয়েছিল, ভবিষ্যতেও সেই আদর্শ অটুট রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে পত্রিকাটি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি মাতৃজগত পরিবারের সকল সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার সুস্বাস্থ্য, সুখ, সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় দৈনিক মাতৃজগত আগামী দিনগুলোতেও সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে জনআস্থার প্রতীক হিসেবে দেশের গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]