মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি ও রোটারি ক্লাব ঢাকার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ কার্যক্রমে মোট ৫৬ জন নারী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ২৬ জনের স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষায় একজনের রিপোর্ট পজিটিভ আসে। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের মাধ্যমে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। পরীক্ষা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক ঠাকুরগাঁও-০১ অঞ্চলের এসএস লিড জেনারেশন মোঃ সাহেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহাদুজ্জামান সজিব, ব্র্যাক বালিয়াডাঙ্গী এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ নেজামুল ইসলামসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। আয়োজকরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]