শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ শহিদুল ইসলাম। শুক্রবার (১৯ জুন) রাতে তিনি বিদায়ী ওসি জুয়েল হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। জানা গেছে, এর আগে তিনি তালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বদলির আদেশে তালা থানা থেকে কালিগঞ্জ থানায় যোগদান করেন তিনি।দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মোঃ শহিদুল ইসলাম বলেন, কালিগঞ্জে এসে তিনি মাদক ব্যবসার বিস্তার এবং এর নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পেরেছেন। মাদক নির্মূল, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান।তিনি বলেন, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ কালিগঞ্জ গড়ে তুলতে পুলিশ প্রশাসন দৃঢ়ভাবে কাজ করবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের অপরাধ বা অনিয়মের সঙ্গে আপস করা হবে না।এলক্ষ্যে তিনি উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও অপরাধমুক্ত কালিগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]