মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী জেলা প্রতিনিধি ঃ
আগামী আসন্ন ধুরইল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী ইউনিয়নের বিএনপি'র সহ-সভাপতি এবং ধুরইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। নিজের প্রার্থীতা জানান দিয়ে তিনি মোহনপুর উপজেলার ১ নং ধুরইল ইউনিয়নবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংগত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের চায়ের দোকান বিভিন্ন রাস্তাঘাট ও পাড়া মহল্লার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করেছেন। মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমর্থন ও সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতেই ধুরইল ইউপি নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন জাহাঙ্গীর আলম। দায়িত্ব গ্রহণের পর থেকেই ধুরইল ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়নের জোয়ার বইছে বিগত সরকার পতনের পর থেকেই যে রাস্তাতে একডালি মাঠে পড়ে নাই সেখানে কোন কোন রাস্তাতে ইটসোলিং এবং ইট ঢালাইয়ের কাজ করেছে। প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান, ১ নং ধুরইল ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র্যমুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছি। এজন্য আমি আমার ইউনিয়নের ভাই,বন্ধু ও মা-বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]