একরাম হোসেন রায়পুরঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিলস্থ আবাবিল ন্যাশনাল আইডিয়াল স্কুল মাঠে শনিবার (১৮ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালক মোঃ মনজুর হোসেন (এমএসসি)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক এইচ এম এনামুল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ছাইয়্যেদ মোহাম্মদ আনাছ বিন আনোয়ার হোসাইন তাহের যাবিরী আল মাদানী।সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মোঃ মনজুর আহমেদ (এমএসসি, এমএড)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ মজুমদার, মাওলানা আলী আশরাফ, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আল আমিন মামুন, সিনিয়র শিক্ষক মোঃ জসিম উদ্দিন এবং এডভোকেট আনোয়ার হোসেন রনি হাওলাদার। এছাড়াও বক্তব্য দেন সাবেক শিক্ষক বিধান চন্দ্র অধিকারী ও প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সুমাইয়া আক্তার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোশারফ হোসেন এবং গজল পরিবেশন করেন মাহফুজ হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মিথিলা আক্তার, এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে সানজিদা আক্তার এবং বিদায়ী বাণী পাঠ করেন জান্নাতুল নাইমা।প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সময় নষ্টের সুযোগ নেই, এখনই নিজেকে গড়ার সময়।” তিনি নৈতিকতা, শৃঙ্খলা ও দ্বীনি চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ মজুমদার ঘোষণা দেন—এসএসসি-২০২৬ পরীক্ষা হবে সম্পূর্ণ নকলমুক্ত এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি থাকবে।এডভোকেট আনোয়ার হোসেন রনি হাওলাদার বিদ্যালয়ের উন্নয়নে আধুনিক ভবন নির্মাণ, গোল্ডেন এ+ প্রাপ্তদের জন্য ফ্রি শিক্ষা এবং এ+ প্রাপ্তদের জন্য বই প্রদানের ঘোষণা দেন। সাবেক শিক্ষক বিধান চন্দ্র অধিকারী মোবাইল ফোনকে শিক্ষার্থীদের জন্য বড় বাধা উল্লেখ করে সতর্ক করেন। প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম পরীক্ষায় মোবাইলসহ সকল ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ এবং অনিয়মে তাৎক্ষণিক বহিষ্কারের কথা জানান। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শেষে প্রধান অতিথির পরিচালনায় এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শিক্ষা, শৃঙ্খলা ও সততার বার্তায় আবাবিল স্কুলের এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন প্রেরণা সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]