মানিকগঞ্জ প্রতিনিধিঃ
সৃষ্টিতে বিস্ময়” শ্লোগানকে ধারণ করে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাই টিভির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘিওর উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাই টিভির ঘিওর উপজেলা প্রতিনিধি মোঃ মহসিন খান হিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, মাই টিভি দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকের হৃদয়ে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং মাই টিভি পরিবারের সার্বিক সাফল্য কামনা করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. পার্বতী পাল, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কাউছার রেজা ও আবদুল আলীম খান মনোয়ার, সাংগঠনিক সম্পাদক আল মামুন ভূইয়া, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান মাসুদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, ঘিওর প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহেল রানা খন্দকার, আনন্দ টিভির প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে কেক কাটা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]