নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের হাইমচর উপজেলার ৬নং চরভৈরবী ইউনিয়নে সাংবাদিক শিমুল অধিকারীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে নগদ টাকা, প্রায় ৩-৪ মণ শুকনো সুপারি ও একটি সঞ্চয়ী ব্যাংক নিয়ে পালিয়ে যায়।স্থানীয় সূত্র জানায়, এর আগেও একাধিকবার একই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।এ ঘটনায় হাইমচর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত চোরদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।এদিকে, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবার।এলাকাবাসীর দাবি, চুরি দমনের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]