মোঃ আলমগীর হোসেন আসিফঃ
চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, এই শিক্ষা সপ্তাহের মাধ্যমে জাতীয় পর্যায় আমরা সাফল্য পাবো। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা ভালো ভাবে পড়ালেখা করবো। যাতে আমরাও তোমাদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারি। চাঁদপুর সদর ও হাইমচরে ২টি ইপিজেড তৈরি করা ব্যবস্থা করা হবে। তোমাদের আর দূরে গিয়ে চাকরি করতে হবে না। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনা দুই মাস অন্তর অন্তর অভিভাবকদের নিয়ে সভা করবেন। কিশোর গ্যাং এবং মাদক যে হারে বৃদ্ধি পেয়েছে। আমাদের সন্তানরা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে। অভিভাবকদের নিয়ে বেশি বেশি সভা করলে সচেতন হবে। প্রতিযোগিতায় বিজয়ী এবং পরাজিত সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই।হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে মতবিনিময় স্বাগত বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক পরিচালনায় বক্তব্য রাখেন বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]