হাসিনুজ্জামান মিন্টু রানীশংকৈল প্রতিনিধিঃ
রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা আওতাধীন শিবদিঘী বাজারে ভ্রাম্যমাণ আদালতের তদারকি কার্যক্রম চালানো হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান এ কার্যক্রম পরিচালনা করেন।তদারকির সময় বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখা হয়। পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং অতিরিক্ত দামে বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসন স্পষ্ট করে জানায়, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিক মূল্যবৃদ্ধি বরদাশত করা হবে না।তবে এদিন কাউকে আর্থিক দণ্ড দেওয়া হয়নি; ব্যবসায়ীদের সচেতন করাকেই গুরুত্ব দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাণীশংকৈল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন এবং পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।জনস্বার্থে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]