শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ুইমহল গ্রামের কৃতী সন্তান মোঃ তানভীর রেজা সাফল্যের সঙ্গে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। ২৫-২৬ শিক্ষাবর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এর ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়ে পরিবার ও এলাকাবাসীর গর্বের প্রতীক হয়ে উঠেছেন।সাবেক কৃতি খেলোয়াড় মোঃ মাহরুফ হোসেন ও রোকেয়া পারভীনের জ্যেষ্ঠ সন্তান তানভীর রেজা শৈশব থেকেই ছিলেন ব্যতিক্রমী মেধার অধিকারী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি, ২০১৭ সালে রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বোর্ড বৃত্তি এবং ২০১৯ সালে খুলনা পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। প্রথমবারের চেষ্টাতেই মেডিকেলে ভর্তির সুযোগ পান।পড়াশোনার পাশাপাশি রেড ক্রিসেন্ট ও স্কাউটের সঙ্গে যুক্ত থেকে মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। ভবিষ্যতে একজন দক্ষ অর্থোপেডিক সার্জন হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান এই কৃতী সন্তান। তাঁর সাফল্যে রতনপুরবাসী গর্বিত। এলাকাবাসী তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। ছবিঃ কালীগঞ্জের রতনপুরের মেধাবী তানভীর রেজার এমবিবিএস ডিগ্রি অর্জন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]