কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশায় ১৭/০১/২০২৬ ইং তারিখে রাত অনুমান ১৯.৪৫ ঘটিকার সময় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় হইতে ধুলাডাঙ্গাগামী শাখা রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে। এ সংক্রান্তে পোরশা থানার মামলা নং-১১, তারিখ- ১৯/০১/২০২৬, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। নওগাঁ জেলার সপুলিশ সুপারেরর প্রত্যক্ষ নির্দেশনায়, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় গত ০৫/০২/২০২৬ তারিখ বেলা অনুমান ১৭.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ দুরুল হোদা(৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ডাকাতির ভাগের ৪,৫০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি হাতুড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদে সে সহ ডাকাতের ঘটনায় ০৬ জনের সম্পৃক্ততার কথা স্বীকার করে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]