ডেক্স রিপোর্টঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর ও হাইমচর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অ্যাডভোকেট শাজাহান মিয়ার সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৩টায় হাইমচর উপজেলার ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মাওলানা আলী আকবরের বাড়ির সামনে মসজিদ মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আলী আকবর এবং সঞ্চালনা করেন মাওলানা মাসুম বিল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জসীমউদ্দীন বাহার।বৈঠকে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং ভোটারদের সচেতনভাবে তাদের মতামত প্রকাশের গুরুত্ব তুলে ধরেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩নং দক্ষিণ আলগী ইউনিয়নের আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, গণমানুষের কল্যাণে কাজ করতে হলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।এছাড়াও অনুষ্ঠানে মোঃ সালাউদ্দিন রুমিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। তারা এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং নির্বাচনী কার্যক্রম সফল করার বিষয়ে মতবিনিময় করেন।উঠান বৈঠকটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শেষে দলীয় প্রার্থীর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]