মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (মির্জাগঞ্জ, দুমকি ও পটুয়াখালী সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দুমকি উপজেলার লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ারে ধানের শীষের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ খলিলুর রহমান ও মোঃ জসিম উদ্দীন হাওলাদার।সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোঃ মতিউর রহমান দিপু।প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, জনগণের ঐক্যবদ্ধ সমর্থনের মাধ্যমেই দেশে সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করতে হলে সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে ভোট প্রয়োগ করতে হবে। এজন্য তিনি ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]