মোঃ রাসেল সবুজ ভোলা।ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার দৌলতখান উপজেলায় নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখযোগ্য) দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে এলাকার বিপুল সংখ্যক নারী ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোঃ ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে নারী ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, নারী সমাজ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে নারী ভোটারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। সেই পরিবর্তনের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। উঠান বৈঠক শেষে নারী ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]