স্টাফ রিপোর্টার:
উৎসবের আমেজে বিদ্যা ও সংগীতের দেবীর পূজা স্বরস্বতি পুজায় নানা রকম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহার বিতরণ করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।আজ ২৪ই জানুয়ারি পুরান বাজারের ৩নং ওয়ার্ডের পাল পাড়ায় শিব শক্তি সংঘের ব্যবস্থাপনায় নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিদের মাঝে বিজয়ীর পক্ষ থেকে নানা রকম উপহার বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।মন্দির কমিটির সভাপতি সম্রাট পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য তানিয়া ইশতিয়াক খান বলেন-ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, শব্দ দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং সনাতনী কৃষ্টি কালচার সাত্ত্বিক ভাবে পুজা অর্চনা সম্পন্ন করতে হবে। কোন অবস্থাতে অপসংস্কৃতি কে প্রশ্রয় দেওয়া যাবে না।সরস্বতী পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতীক। এই পূজার মাধ্যমে নতুন প্রজন্ম জ্ঞানচর্চায় আরও মনোযোগী হবে—এমনটাই আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, জনতা ব্যাংক পুরান বাজার শাখার ম্যানেজার বলাই চন্দ্র সরকার
পল্লী সেবক সংঘের দূর্গাপূজা উদযাপন পরিষদের অর্থ উপদেষ্টা রনি পোদ্দার, ব্যবসায়ী সুদিপ সাহা, শিব শক্তি সংঘের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অন্তর পাল, সহ-সভাপতি শুভ ঘোষ,সহ-সভাপতি শিপন কর্মকার, সহ-সভাপতি রনি কুরি
সহ-সভাপতি সিনিবাস রায়, সহ-সভাপতি অনিক পাল,
যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন দে,যুগ্ম সম্পাদক অমিত পাল,উপদেষ্টা লিটন পাল, উপদেষ্টা মানিক পাল সহ শিবশক্তি সংঘের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]