আবু বক্কর সিদ্দিক বগুড়াঃ
বগুড়া সারিয়াকান্দি কুতুবপুর ইউনিয়নের ভূমি নায়েব মুস্তাফিজুর রহমান আদালতের নিষেধ অমান্য করে জ্বাল ওয়ারিশন ও বেআইনী কাগজ দ্বারা তৈরীকৃত ৯১৭,৮৫১,৩১৮৭,১১৫৯,৩০৮৩,২৪০৩ নং দাগে মোট ৮৩ শতাংশ জমির নামজারীর জন্য সহকারী কমিশনার (ভূমি) সারিয়াকান্দির নিকট প্রস্তাব করেন। উক্ত দাগ গুলো সুলতান সরকারের পিতা পৈত্রিক এবং কবলা সূর্ত্রে একাধিক সালে ১০৪১,৩২৮৬,১৬৭৯,২৪৬২,২৫৭ নং রেজিঃকৃত দলিলে মোট ২.৭৮ একর সম্পত্তি প্রাপ্ত হয়। কুতুবপুর ভূমি নায়েবের নিকট মোঃ রফিকুল ইসলাম দিং নামজারীর জন্য ভূমির দলিল, খতিয়ান নাম্বার, ভূমির প্রকৃত মালিক দখলে বিদ্যমান কি না এবং মামলা মোকর্দমা সম্পর্কে তদন্ত না করে, উক্ত ভূমির সঠিক ওয়ারিশের তথ্য গোপন করে, ভূমির প্রকৃত মালিককে নোটিশ গোপন করে নামজারী সম্পূর্ণ করেন। পরবর্তীতে সুলতান সরকার উক্ত দাগগুলোর উপর অবৈধ ও বেআইনী কাগজদ্বারা সৃষ্টি কারী বিবাদীদের বিরুদ্ধে একাধিক নামজারী বাতিলের জন্য সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও বগুড়া জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেন। এছাড়াও ভূমি নায়েবের বিরুদ্ধে অবৈধভাবে একাধিক নামজারীর অভিযোগ রয়েছে। ভূমি দস্যুদের জোকসাজনে কোন প্রকার কাগজপত্র এবং প্রমাণপত্র ছাড়া ভূমির নামজারীর আবেদন করেন বলে জানা যায়। নামজারীর জন্য জনগনের নিকট থেকে বিভিন্ন অযুহাতে সরকারী ফ্রির বিপরীতে অধিক পরিমানে অর্থ নেওয়ার অভিযোগ ও রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Email: [email protected]